×

অর্থনীতি

মধ্যপ্রাচ্য উত্তেজনা

বাংলাদেশ-গালফ রুটে কার্গো বুকিং স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৫৬ এএম

বাংলাদেশ-গালফ রুটে কার্গো বুকিং স্থগিত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং হরমুজ প্রণালি ঘিরে ইরানের সতর্কবার্তার প্রেক্ষাপটে ড্যানিশ শিপিং জায়ান্ট মেয়ার্স্ক বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশ ও গালফ অঞ্চলের মধ্যে সব নতুন কার্গো বুকিং সাময়িকভাবে স্থগিত করেছে।

সোমবার (২ মার্চ) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, তাৎক্ষণিকভাবে ভারতীয় উপমহাদেশের দেশগুলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইরাক, কুয়েত এবং সৌদি আরবের (দাম্মাম ও জুবাইল) আপার গালফ বাজারে নতুন কোনো বুকিং গ্রহণ করা হবে না। তবে অন্য বাণিজ্য রুটগুলোতে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরো পড়ুন : হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, তেলের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চাপ

মেয়ার্স্ক আরো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন ও সৌদি আরবের সঙ্গে রিফার (শীতলীকৃত), বিপজ্জনক এবং বিশেষ কার্গো পরিবহনের বুকিংও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে বৈশ্বিক আরো কয়েকটি শিপিং লাইন একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে ভূমধ্যসাগরীয় জাহাজ কোম্পানি (এমএসসি), সিএমএ, সিজিএম, কসকো এবং এইএমএম।

গত ১ মার্চ জারি করা এক গ্রাহক বিজ্ঞপ্তিতে এমএসসি বিশ্বব্যাপী মধ্যপ্রাচ্যমুখী সব কার্গো বুকিং স্থগিতের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে বুকিং পুনরায় চালু করা হবে বলেও জানিয়েছে তারা। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক শিপিং ও সরবরাহ শৃঙ্খলে আরো প্রভাব পড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App