×

অর্থনীতি

প্রবাসী আয়

ফেব্রুয়ারির ২১ দিনে এলো ২৩০ কোটি ডলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম

ফেব্রুয়ারির ২১ দিনে এলো ২৩০ কোটি ডলার

ছবি : সংগৃহীত

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৩০ কোটি ৮১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার। 

এ প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার।

২১ দিনে আসা প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৪৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ দশমিক ৩০ টাকা হিসাবে)।

রোববার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ফেব্রুয়ারির ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ২ লাখ ৩০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৯ কোটি ৮০ লাখ ৮০ হাজার ডলার।

আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।

ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কৃষি ব্যাংক একাই রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংকের সমান প্রবাসী আয় সংগ্রহ করেছে। সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে আসা প্রবাসী আয়ের চেয়েও বেশি প্রবাসী আয় এসেছে কৃষি ব্যাংকের মাধ্যমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App