ফের বাড়লো স্বর্ণের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৪৭,১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,১১,৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১,৭৩,৩২৭ টাকায় বিক্রি হবে।
বাজুস জানায়, ‘এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করা বাধ্যতামূলক। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিবর্তন হতে পারে।’
