×

অর্থনীতি

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

ছবি : সংগৃহীত

দেশে চলমান গ্যাস সংকটের প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সরবরাহকারী বা ক্রেতার ঋণ (সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিট) সুবিধা পাওয়া যাবে।

সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এলপিজি সাধারণত বাল্ক আকারে আমদানি করে সিলিন্ডারে ভরে বাজারজাত করা হয়। এই প্রক্রিয়ায় মজুত, সিলিন্ডারজাতকরণসহ বিভিন্ন কার্যক্রমে তুলনামূলক বেশি সময় প্রয়োজন হয়। সে কারণে এলপিজিকে বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে শিল্প কাঁচামাল হিসেবে বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : যেকারণে রাজধানীতে তীব্র গ্যাস সংকট

বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিনিময় বিধিমালা অনুযায়ী, শিল্প কাঁচামাল আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত সরবরাহকারী বা ক্রেতার ঋণ সুবিধা পাওয়া যায়। নতুন সিদ্ধান্তের ফলে এলপিজি আমদানির ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, তারা যেন বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স ক্রেডিটের ব্যবস্থা করে। পাশাপাশি অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও দেওয়া যাবে।

এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, এখন থেকে ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে এলপিজি আমদানি করা যাবে।

উল্লেখ্য, সরবরাহ সংকটের কারণে সিলিন্ডারের আকারভেদে এলপিজির দাম ৩৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত বেড়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এতে বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় রান্নাবান্না কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজবাড়ীতে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি আরো ৫ শিশু

রাজবাড়ীতে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি আরো ৫ শিশু

সুরের সম্রাটের মান্না দের জন্মদিন আজ

সুরের সম্রাটের মান্না দের জন্মদিন আজ

চুল কাটাতে গিয়ে গ্রেপ্তার হলেন কুষ্টিয়ার পীর হত্যার আসামি

চুল কাটাতে গিয়ে গ্রেপ্তার হলেন কুষ্টিয়ার পীর হত্যার আসামি

ময়মনসিংহে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App