×

অর্থনীতি

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৮:৫৯ পিএম

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

১০০ টাকার নতুন নোট। ছবি: সংগৃহীত

আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নতুন মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে ১০০০ টাকা, ৫০ টাকা ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলন দেয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়া হবে। ১২ আগস্ট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য অফিস থেকেও নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নকশার ১০০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকা মূল্যমানের নমুনা (স্পেসিমেন) নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা এসব নোট রাজধানীর মিরপুরে অবস্থিত মুদ্রা জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App