×

অর্থনীতি

ডিসেম্বরে বাহাজার ওটিএ প্যাকেজে ৭১ শতাংশ ছাড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ পিএম

ডিসেম্বরে বাহাজার ওটিএ প্যাকেজে ৭১ শতাংশ ছাড়

ডিসেম্বরে বাহাজার ওটিএ প্যাকেজে ৭১ শতাংশ ছাড়

অনলাইন ট্রাভেল মার্কেটপ্লেস বাহাজা ডিসেম্বর মাসজুড়ে সকল অনলাইন ট্র্যাভেল এজেন্সি (ওটিএ) প্যাকেজে ৭১ শতাংশ ছাড় ঘোষণা করেছে। এই বিশেষ অফারটি বাংলাদেশের ট্রাভেল এজেন্সি এবং নতুন ট্রাভেল উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত। এই অফারটি ট্রাভেল এজেন্টদের জন্য একটি দুর্দান্ত সুযোগ, যাতে তারা সাশ্রয়ী মূল্যে তাদের ব্যবসা শুরু করতে পারে এবং বিভিন্ন সেবা উপভোগ করতে পারে।

বিশেষ অফার প্যাকেজে রয়েছে স্ট্যান্ডার্ড প্যাকেজ: ২,৯০০ টাকা, প্রিমিয়াম প্যাকেজ: ২৯,০০০ টাকা, কমিশন সেলস এজেন্ট প্যাকেজ ৫৮,০০০ টাকা এবং বিজনেস প্যাকেজ ১,১৬,০০০ টাকা।

এছাড়া বাহাজা গ্রাহকদের জন্য ফ্রি এজেন্সি লগইন আইডি সরবরাহ করছে, যার মাধ্যমে তারা বিটুবি মূল্যে সকল সেবা উপভোগ করতে পারবেন। এই লগইন আইডি দিয়ে এজেন্টরা তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ট্রাভেল সেবা এবং প্যাকেজের সুবিধা পেতে পারবেন।

বাহাজা মডিউল এবং সেবার মধ্যে রয়েছে ফ্লাইট: বিশ্বব্যাপী ফ্লাইট বুকিং সেবা। হোটেল: বিশ্বের বিভিন্ন হোটেল থেকে সুবিধাজনক বুকিং। ওমরাহ: ওমরাহ ভ্রমণ প্যাকেজ। ভ্রমণ: দেশী ও বিদেশী ভ্রমণ প্যাকেজ। গ্রুপ টিকিট: বড় গ্রুপের জন্য বিশেষ টিকিট প্যাকেজ। বীমা: ট্রাভেল বীমা সেবা।

এ ব্যাপারে বাহাজার সিইও মো. আব্দুর রাজ্জাক বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করা সবসময়ই চ্যালেঞ্জিং হতে পারে। বাহাজা তাদের জন্য একটি সমৃদ্ধ এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা সহজ এবং সাশ্রয়ী মূল্যে ওটিএ সেবা প্রদান করে। ডিসেম্বর মাসের এই ৭১% ডিসকাউন্ট অফারটি আমাদের নতুন ট্রাভেল উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ সুযোগ, যাতে তারা সঠিক প্যাকেজের মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন।

বাহাজা তার গ্রাহকদের জন্য ২৪/৭ সাপোর্ট প্রদান করে থাকে, যাতে তারা যেকোনো সময় সহজে এবং দ্রুত সাহায্য পেতে পারেন। বাহাজা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রাভেল এজেন্সি এবং উদ্যোক্তাদের জন্য একক এবং কাস্টমাইজড ওটিএ সল্যুশন সরবরাহ করে, যার মাধ্যমে তারা সহজেই তাদের প্যাকেজ এবং সেবা বিক্রি করতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় দুই গেইটম্যানের বিরুদ্ধে মামলা

বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় দুই গেইটম্যানের বিরুদ্ধে মামলা

শরীয়তপুরে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণে আহত ১৫

শরীয়তপুরে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণে আহত ১৫

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ‘উন্নতির দিকে’: এ জেড এম জাহিদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ‘উন্নতির দিকে’: এ জেড এম জাহিদ

তেলের সংকট নিয়ন্ত্রণে, ঈদে সরবরাহ স্বাভাবিক

প্রতিমন্ত্রী তেলের সংকট নিয়ন্ত্রণে, ঈদে সরবরাহ স্বাভাবিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App