×

অর্থনীতি

স্বর্ণের দাম কমলো, কবে থেকে কার্যকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম

স্বর্ণের দাম কমলো, কবে থেকে কার্যকর

ফের কমলো স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

দেশের বাজারে ফের কমানো হয়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। 

এর আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ২০ নভেম্বর সব থেকে ভালো মানের একভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ২ হাজার ৯৪০ টাকা। এরপর ২২ নভেম্বর বাড়ানো হয় ১ হাজার ৯৯৪ টাকা। আর ২৪ নভেম্বর বাড়ানো হয় ২ হাজার ৮২৩ টাকা। ফলে তিন দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ে ৬ হাজার ৭৫৭ টাকা।

আরো পড়ুন: ইসলামী ব্যাংকের দুই পরিচালকসহ চারজনকে জিজ্ঞাসাবাদ

টানা তিন দফা দাম বাড়ানোর পর এখন কিছুটা কমানো হলো। 

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের একভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৪০ টাকা কমিয়ে ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির একভরি স্বর্ণের দাম ১ হাজার ৩১৮ টাকা কমিয়ে ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App