×

অর্থনীতি

স্বর্ণের দাম আরো কমলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৪ পিএম

স্বর্ণের দাম আরো কমলো

মঙ্গলবার ছিল এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে দাম কমার পর দেশের বাজারেও কমলো স্বর্ণে দাম। পাঁচ দিনের ব্যবধানে ফের দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ভরিতে এবার সর্বোচ্চ ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা। যা মঙ্গলবার ছিল এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।  

মঙ্গলবার (১২ ন‌ভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১৩ নভেম্বর থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ৭ ন‌ভেম্বর ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা কমানো হয়েছিল। 

আরো পড়ুন : ২ মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App