×

অর্থনীতি

ডিএসইয়ের সাবেক চেয়ারম্যান খাজা আব্দুল কুদ্দুস মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম

ডিএসইয়ের সাবেক চেয়ারম্যান খাজা আব্দুল কুদ্দুস মারা গেছেন

খাজা আব্দুল কুদ্দুস

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান খাজা আব্দুল কুদ্দুস মারা গেছেন। ১৮ অক্টোবর সন্ধ্যা  ৬.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ------রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান৷

সিরাজগঞ্জ জেলার অত্যন্ত সু-পরিচিত ব্যক্তিত্ব এবং খাজা এনায়েতপুরী দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি হযরত মওলানা ইউনুস আলীর কনিষ্ঠ পুত্র খাজা আব্দুল কুদ্দুস দেশের পুঁজিবাজারের সু-পরিচিত ব্যক্তিত্ব। তিনি ১৯৬৯ সালের ১১ জানুয়ারি দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য পদ লাভ করেন। 

স্বাধীনতা যুদ্ধের সময় স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৭৬ সালের ১৬ আগস্ট পুনরায় ঢাকা স্টক এক্সচেঞ্জ নতুনভাবে যাত্রা শুরুর চার বছর পর ১৯৮০ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব খাজা আব্দুল কুদ্দুস৷ পরবর্তী সময়ে তিনি ১৯৮২ এবং ১৯৯০ সালে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন মেয়াদে ৩ বছর ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং টানা ৭ বছর (১৯৯১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত) ডিএসই'র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকৃত অর্থেই তিনি একজন দক্ষ সংগঠক এবং পুঁজিবাজার বিশ্লেষক ও গবেষক ছিলেন। তার সমগ্র চিন্তা চেতনাই ছিল পুঁজিবাজারকে কেন্দ্র করে। মানব সেবায় সক্রিয় খাজা আবদুল কুদ্দুস নিজ জেলা শহর সিরাজগঞ্জে বহু মসজিদ ও মাদ্রাসা স্থাপন করেন৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯ অক্টোবর বাদ যোহর সিরাজগঞ্জে এনায়েতপুরে মরহুম খাজা আব্দুল কুদ্দুসের নামাজের জানাযা অনুষ্ঠিত হওয়ার পর, এনায়েতপুর মাজার শরীফ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App