×

অর্থনীতি

বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে এফবিসিসিআইয়ের সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ পিএম

বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে এফবিসিসিআইয়ের সভা

বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে এফবিসিসিআইয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। 

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। এ সময় নিত্য পণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখতে সরবরাহ ব্যবস্থায় পণ্য হাত বদলের ধাপ কমিয়ে আনার আহ্বান জানান তিনি। 

সভায় স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের প্রশাসক বলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্যপণ্যের কিছুটা মূল্যবৃদ্ধি হয়েছে। তবে বর্তমানে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যা ভোক্তাদের অস্বস্তিতে ফেলেছে। সরবরাহ ব্যবস্থায় কয়েক ধাপে পণ্য হাত বদলের কথা আমরা শুনেছি। অনাবশ্যক হাতবদল কমিয়ে কিভাবে যৌক্তিক মূল্যে পণ্য ভোক্তার কাছে পৌছে দেয়া যায় সে ব্যাপারে ব্যবসায়ী সম্প্রদায়কে এক সঙ্গে কাজ করতে হবে।

আরো পড়ুন: ভোজ্যতেলে ভ্যাট ছাড় দিলো এনবিআর

অন্তর্বতী সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রেক্ষিতে বাজারে ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বার মন্ডল। সরবরাহ সংকটও কমতে শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা, বিভিন্ন বাজার সমিতির নেতারা, বাজার বিশ্লেষক এবং সরকারি কর্মকর্তারা।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে ডিম, মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদক ও কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের প্রতি আহ্বান জানান খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক ড. উম্মে বিনতে সালাম, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, শ্যামবাজার কৃষি পণ্য আড়ত বণিক সমিতির সহ-সভাপতি হাজী মো. মাজেদ, কারওয়ান বাজার পাইকারি কাঁচাবাজার আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App