×

অর্থনীতি

রেমিট্যান্স বাড়লো ৮০ দশমিক ২০ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ পিএম

রেমিট্যান্স বাড়লো ৮০ দশমিক ২০ শতাংশ

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে দেশে ২,৪০৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই মাসের তুলনায় যা ৮০ দশমিক ২০ শতাংশ বেশি। মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রবাসী কর্মীদের কাছ থেকে ১,৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ।  ২০২৪ সালের একই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৪০৫ মিলিয়ন মার্কিন ডলারে। ৮০ দশমিক ২০ শতাংশ যা বেশি।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৬,৫৪৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।  অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিলেন ৪,৯০৭ মিলিয়ন মার্কিন ডলার।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর দেশে ব্যাপক আর্থিক ঘাটতি দেখা দিয়েছে। সেটা পূরণে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বাড়িয়েছেন প্রবাসীরা। এতে দেশের রিজার্ভ বাড়ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App