×

অর্থনীতি

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

কম শুল্কে ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে কম শুল্কে ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৪টি ট্রাকের মাধ্যমে ১২৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। এর ফলে কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ১০৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

ভারত থেকে নতুন শুল্কে পেঁয়াজ আমদানির কারণে দাম কমেছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। কেজি প্রতি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে আসছে স্বস্থি ফিরবে সাধারণ ক্রেতাদের মাঝে বলছে ভোক্তারা। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

আরো পড়ুন : ভারত থেকে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে। সেই সঙ্গে প্রতি মেট্রিকটন পেঁয়াজ আমদানিতে ৫৫০ মার্কিন ডলার থেকে ৪০৫ মার্কিন ডলার করেছে। এতে করে দেশের পেঁয়াজ আমদানিকারকরা বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করবে এবং দামও কমে যাবে। 

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশিকুল আলম বলেন, দেশের বাজারে নিত্যপণ্যের দামের কোনো ঠিক নাই। প্রতিদিন কোনো পণ্যের দাম কমে আবার কোনো পণ্যের দাম বাড়ে। বাজার নিয়ন্ত্রণ থাকে না। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক। তবে আগে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর মাঝে মাঝে বাজার মনিটরিং করতো। কিন্তু এখন সেটাও করে না। ফলে বাজার নিয়ন্ত্রণ থাকছে না। কিছু কিছু ব্যবসায়ী নিজের খেয়াল খুশি মতো বাজারে নিত্যপণ্যের দাম রাখছে। ফলে কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।

তবে ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। যদি প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে থাকতো তাহলে সাধারণ ভোক্তাদের জন্য অনেক সুবিধা হতো। 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে নতুন শুল্কে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার ফলে দাম কিছুটা কমতে শুরু করেছে। আমরা বর্তমানে দেশি পেঁয়াজ খুচরা বাজারে ১০৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। তকে ক্রেতা সংখ্যা অনেক কম। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরো কমতে পারে বলেও জানান এই বিক্রেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App