×

অর্থনীতি

ব্যাংকিং খাত সংস্কারে টাস্কফোর্স গঠন বাংলাদেশ ব্যাংকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ পিএম

ব্যাংকিং খাত সংস্কারে টাস্কফোর্স গঠন বাংলাদেশ ব্যাংকের

ছবি: সংগৃহীত

ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে ছয় সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাস্কফোর্সের সার্বিক কাজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সমন্বয় করবেন।

টাস্কফোর্সের সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ. (রুমি) আলী, ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারম্যান মেহরিয়ার এম হাসান, বিশ্ব ব্যাংক গ্রুপ, ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্স ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের পার্টনার সাব্বির আহমেদ এফসিএ।

টাস্কফোর্স গঠন বিষয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, এই টাস্কফোর্স প্রধানত আর্থিক স্থিতিশীলতা রক্ষায় ব্যাংকিং খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি, মন্দ সম্পদ (distressed assets) এবং প্রধান প্রধান ঝুঁকিসমূহ নিরূপণ করবে। এছাড়া দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা, ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ, প্রভিশন ঘাটতি নিরূপণ, তারল্য পরিস্থিতি পর্যালোচনা, নিট মূলধন নির্ণয়, সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ, সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ সম্পদকে পৃথকীকরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে।

টাস্কফোর্সের মাধ্যমে সঙ্কটকালীন প্রতিঘাত সক্ষমতা অর্জনে ব্যাংকের সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রক্রিয়ার আওতায় রেগুলেটরি ফ্রেমওয়ার্ক উন্নয়ন, ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক এবং করপোরেট প্রভাব সীমিতকরণ, ব্যাংকের মালিকানা সংস্কার ইত্যাদি সংক্রান্ত প্রস্তাবনা দেওয়া, প্রবলেম ব্যাংকের জন্য রিকভারি এবং রেজুলেশন ফ্রেমওয়ার্ক ও সংশ্লিষ্ট গাইডলাইন প্রস্তুত করা, দুর্বল ব্যাংকসমূহের জন্য বিভিন্ন নীতিগত ব্যবস্থা/পদক্ষেপ গ্রহণ করা হবে।

বৈষম্যহীন ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে টাস্কফোর্স গঠনবৈষম্যহীন ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে টাস্কফোর্স গঠন টাস্কফোর্স আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন আইন যেমন ব্যাংক কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ইত্যাদি সংস্কার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্যাংক অধিগ্রহণ, একীভূতকরণ আইন প্রণয়ন, সংস্কার ও যুগোপযোগীকরণের প্রস্তাব দেবে করবে এবং ব্যাংকিং খাতের শ্বেতপত্র প্রকাশের পদক্ষেপ নেবে।

ব্যাংক দখল, লুটপাট, ঋণ জালিয়াতি, অনিয়ম, আমানতকারীর আস্থাহীনতা এবং খেলাপি ঋণের চাপসহ নানা কারণে জেরবার অবস্থায় দেশের ব্যাংক খাত। নানামুখী এসব চ্যালেঞ্জ মাথায় নিয়ে ১৪ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে বসেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। গভর্নরের পদে বসার পর থেকে ব্যাংক খাতের সংস্কারে উদ্যোগ হিসেবে বেশ কিছু ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App