×

অর্থনীতি

জিএম-ডিএমডি পদে নীতিমালা সংশোধনের দাবি ৩ ব্যাংকের কর্মকর্তাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

জিএম-ডিএমডি পদে নীতিমালা সংশোধনের দাবি ৩ ব্যাংকের কর্মকর্তাদের

ছবি: সংগৃহীত

সোনালী, জনতা এবং অগ্রণী ব্যাংকের জিএম (মহাব্যবস্থাপক) ও ডিএমডি (উপ-ব্যবস্থাপনা পরিচালক) পদে পদোন্নতি ও পদায়নের নীতিমালা সংশোধনের দাবি জানানো হয়েছে। দাবিটি তুলেছেন এই ৩ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত কর্মকর্তারা। তারা সম্প্রতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে দেয়া এক চিঠিতে এই দাবি উত্থাপন করেন।

কর্মকর্তারা চিঠিতে উল্লেখ করেন, বর্তমান নীতিমালা অনুযায়ী, রূপালী ব্যাংকের কর্মকর্তারা তুলনামূলকভাবে বড় পদে বসছেন এবং সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ ব্যাহত হচ্ছে। এটি ব্যাংকগুলোর কাজের পরিবেশকে বিঘ্নিত করছে বলে অভিযোগ করেন তারা।

চিঠিতে বলা হয়, ২০০৭ সালে এই ৩ ব্যাংককে লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হলেও শেয়ার শতভাগ সরকারের হাতে রয়েছে। ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে নিজ নিজ ব্যাংকে জিএম এবং ডিএমডি পদে নিয়োগ ও পদোন্নতির বিধান করেছিল। কিন্তু ২০২৩ সালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জিএম পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয়, যা আগে বাতিল করা হয়েছিল।

কর্মকর্তারা আরো অভিযোগ করেন, ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির আওতায় নিয়োগ পাওয়া সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা এখনো জিএম পদে পদোন্নতি পাননি। তবে রূপালী ব্যাংকের কর্মকর্তারা দ্রুত পদোন্নতি পেয়ে অন্যান্য ব্যাংকে জিএম, ডিএমডি ও এমডি পদে কাজ করছেন, যা সমতা ও জ্যেষ্ঠতা লঙ্ঘনের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চিঠিতে আরো বলা হয়, এই ধরনের নীতিমালা একাধিক ব্যাংকের কর্মকর্তাদের মেধা, অভিজ্ঞতা ও ক্যারিয়ার উন্নতির স্বপ্নকে ব্যাহত করছে। এতে ব্যাংকিং খাতে হতাশা এবং ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তাই সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা দ্রুত এই নীতিমালার সংশোধন ও পূর্বের নীতিতে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন, যেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়।

আরো পড়ুন: যাত্রীর লাগেজ থেকে অর্থ চুরি, অভিযুক্তদের মধ্যে আটক ৫

কর্মকর্তাদের আশা, সংশোধন আনলে এই সমস্যা নিরসন হবে এবং কাজের পরিবেশ পুনরুদ্ধার করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App