×

অর্থনীতি

শিল্প উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৪:১৬ পিএম

শিল্প উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি শিল্প উপদেষ্টার অফিস কক্ষে সাক্ষাৎ করেন

বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে এটি আরো ত্বরান্বিত করে উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানিতে বেশ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার (২৭ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি শিল্প উপদেষ্টার অফিস কক্ষে সাক্ষাৎ করেন। এসময় রাষ্ট্রদূত এসব অভিমত ব্যক্ত করেন।

আরো পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাক্ষাৎকালে শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন অন্তর্বতীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। 

রাষ্ট্রদূত আরো জানান, বাংলাদেশের ছাত্র-জনতা যে আশা আকাঙ্ক্ষায় গণঅভ্যুত্থান করেছে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর। 

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা ও ড. শাহ্ মো. হেলাল উদ্দীন  উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App