×

অর্থনীতি

পুঁজিবাজার: মূলধনী মুনাফায় দিতে হবে কর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০১:২৭ পিএম

পুঁজিবাজার: মূলধনী মুনাফায় দিতে হবে কর

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের ঘোষিত বাজেটে নতুন কর আরোপের প্রস্তাব যেন মন্দা পুঁজিবাজারে মরার উপর খাঁড়ার ঘা। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফা (Capital Gain) তথা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা থেকে অর্জিত মুনাফায় কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করা আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেছেন।

আরো পড়ুন: বিয়ের আয়োজনে নতুন খরচ

প্রস্তাব অনুসারে, মূলধনী মুনাফা ৫০ লাখ টাকা ছাড়ালেই কর দিতে হবে ব্যক্তি বিনিয়োগকারীকে। তবে এক্ষেত্রে কিছু হিসাবের মারপ্যাঁচ আছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী ৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফায় কর আরোপের কথা বললেও করের হার সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। বিষয়টি অর্থবিলে পরিস্কার করা হয়েছে।

বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে মূলধনী মুনাফার উপর কর দিতে হয়। এর আগে ২০১৫ সালে পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় কর অব্যাহতি দেয়া হয়।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App