×

অর্থনীতি

ডিমের দাম বৃদ্ধি

দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম

দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

যোগসাজশের মাধ্যমে ডিমের বাজারে কারসাজির দায়ে দুই কোম্পানিকে জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সংস্থাটির চূড়ান্ত রায়ে ‘ডায়মন্ড এগ’কে আড়াই কোটি ও ‘সিপি বাংলাদেশ’কে এক কোটি টাকা জরিমানা করা হয়।

সোমবার (২২ জানুয়া‌রি) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এ দুটি মামলার রায় দেয়া হয়েছে। বুধবার (২৪ জানুয়া‌রি) বিষয়টি প্রকাশিত হয়েছে।  

কমিশনের আদেশে বলা হয়, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ কমিশনের সংশ্লিষ্ট খাতে জমা দিতে হবে। অন্যথায় আইন অনুযায়ী অতিরিক্ত প্রতিদিনের জন্যে বাড়তি অর্থ পরিশোধ করতে হবে।

আদেশে আরো বলা হয়, গত ৫ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সিপি বাংলাদেশ তাদের উৎপাদিত ডিমের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এর মাধ্যমে এই দুই কোম্পানি বাজারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। ডায়ামন্ড এগও গত আগস্টে কারসাজির মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণ করে। যা কমিশন আইনের পরিপন্থী।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে প্রতিযোগিতা কমিশন এবং প্রতিযোগিতা আইন-২০১২ এর অধীনে কাজ করে এই সংস্থাটি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App