×

অর্থনীতি

পণ্যমূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৭:৪৭ পিএম

পণ্যমূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ

ফাইল ছবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারনে দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। এতে করে নিত্যপ্রয়োজনীয়সহ সব পণ্যের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে মাঠ প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি।

আজ রোববার (২৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী ভোরের কাগজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সময়োপযোগী দিক-নির্দেশনা এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি ছুটির সময়েও সংশ্লিষ্ট সব কার্যক্রম চালু রাখা হয়েছে। বেসরকারি খাতকেও প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।

দেশের উদ্ভূত পরিস্থিতিতে বাজার ব্যবস্থা পর্যবেক্ষণ ও আমদানি-রফতানি বিষয়ে তথ্য সরবরাহের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আব্দুর রহিম খান (মোবাইল- ০১৭১১৩৬৮৪২৬), সিনিয়র সহকারী সচিব আশরাফুর রহমান (মোবাইল- ০১৭১৬১৫৪০২০) এবং সহকারী বাণিজ্য পরামর্শক মো. জিয়াউর রহমান (মোবাইল- ১০৭১২১৬৮৯১৭) দায়িত্ব পালন করছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করেছে।

লতিফ বকসী বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার অভিযান পরিচালনাসহ স্বাভাবিক দাফতরিক কাজ পরিচালনা করছে। জরুরি সেবা দিতে এখানে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। মোবাইল নম্বর ০১৮১৯৪০৪৭৩০ এবং ভোক্তা বাতায়ন নম্বর ১৬১২১।

তিনি আরও বলেন, টিসিবির মাঠ পর্যায় পর্যন্ত পণ্য বিক্রির কার্যক্রম পূর্বের মতো চলমান রয়েছে। টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এবং সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখতে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App