×

রোগব্যাধি

ডেঙ্গুতে আক্রান্ত ১৫ হাজার, ৯২ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত ১৫ হাজার, ৯২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার ৮০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৯২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মশাবাহিত অন্যান্য রোগবিষয়ক জাতীয় কমিটির সভায় এই তথ্য প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় ৬৩ জন এবং ঢাকার বাইরে ২৯ জন ডেঙ্গুতে মারা গেছেন। মোট মৃতের সংখ্যা ৯২ জন। গত বছরের একই সময়ে মৃত্যুর সংখ্যা ছিল ৬৯১ জন, যেখানে ঢাকা মহানগরে ৪৯৭ জন এবং অন্যান্য স্থানে ১৯৪ জন মারা যান।

সভায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, এ বছরের ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে, তবে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। আমাদের লক্ষ্য একজন রোগীও যেন ডেঙ্গুতে মারা না যায়।

আরো পড়ুন: আন্দোলনে আহতদের অবস্থার বর্ণনা দিয়ে কাঁদলেন ড. ইউনূস

তিনি আরো জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসা ও সচেতনতার ওপর জোর দেয়া হয়েছে। এছাড়া প্রতি শুক্রবার মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে সচেতনতা প্রচারণা চালানো হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App