×

ঢালিউড

ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘রকস্টার’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০২:৪৫ পিএম

ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘রকস্টার’

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শাকিব খান। প্রতি ঈদেই তাঁর অভিনীত সিনেমা মুক্তি পায়। এবারও তাঁর ব্যাতিক্রম নয়, ঈদুল আজহার সময় ঘনিয়ে আসতে না আসতেই প্রকাশ পেয়েছে শাকিব খানের অভিনীত 'রকস্টার' সিনেমার টিজার। যা আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে আপাতত জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় টিজারটি শেয়ার করে শাকিব খান নিজের সামাজিক মাধ্যমে লেখেন, ‘একটা ঝড় অনেক দিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।’ এখন দেখার অপেক্ষা, বড়পর্দায় কতটা ঝড় তুলতে পারেন ঢালিউড কিং শাকিব খান। 

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত 'রকস্টার' সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। নুসরাত মাটি চিত্রনাট্যে সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মুক্তি পাওয়া টিজার দেখে ধারণা করা যাচ্ছে, 'রকস্টার' সিনেমাটি একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার। যেখানে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। গান, অ্যাকশন আর বিনোদনের মিশেলে ভিন্নধর্মী অভিজ্ঞতা পেতে পারেন সিনেমাপ্রেমী দর্শকরা।  

শাকিব খানকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে। কনসার্টের উন্মাদনা, পারফরম্যান্স আর অ্যাকশন দৃশ্য সব মিলিয়ে টিজারে তার শক্তিশালী উপস্থিতি নজর কেড়েছে তাঁর ভক্তদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে নাজমুল হাসান পাপন

লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে নাজমুল হাসান পাপন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App