×

ঢালিউড

অভিনেত্রী 'দিতি'র ১০ম মৃত্যুবার্ষিকী আজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম

অভিনেত্রী 'দিতি'র ১০ম মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনগুলোর অন্যতম উজ্জ্বল নক্ষত্র পারভীন সুলতানা দিতির ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের আজকের এই দিনে (২০ মার্চ) দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে পরপারে পাড়ি জমান চিরসবুজ এই অভিনেত্রী। আজ তার চলে যাওয়ার এক দশক পূর্ণ হলেও দর্শক ও সহকর্মীদের হৃদয়ে তিনি আজও অমলিন।

১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্ম নেওয়া দিতির শৈশব থেকেই গান ও অভিনয়ের প্রতি ছিল প্রচণ্ড ঝোঁক। আশির দশকে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রের রুপালি জগতে তার অভিষেক ঘটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে দিতি অভিনয় করেছেন দুই শতাধিক চলচ্চিত্রে।

তার অভিনয় জীবনের ঝুড়িতে রয়েছে অসংখ্য ব্যবসাসফল ও কালজয়ী সিনেমা। ‘দুই জীবন’, ‘বীরাঙ্গনা সখিনা’, ‘আপন ঘর’, ‘ভাই বন্ধু’, ‘উছিলা’, ‘লেডি ইন্সপেক্টর’, ‘স্বামী-স্ত্রী’, ‘হীরামতি’, ‘আজকের হাঙ্গামা’, ‘স্ত্রীর পাওনা’, ‘মেঘের কোলে রোদ’ এবং ‘চার সতীনের ঘর’-এর মতো ছবিগুলো তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার তুঙ্গে। শুধু বড় পর্দা নয়, নাটক এবং সংগীতেও তার বিচরণ ছিল প্রশংসনীয়।

ব্যক্তিত্ব, সৌন্দর্য আর সহজাত অভিনয়ের গুণে দিতি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন বহুমুখী অভিনেত্রী হিসেবে। আজ তার প্রয়াণ দিবসে চলচ্চিত্র অঙ্গনের নানা সংগঠন ও ভক্তরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন। ঢাকাই সিনেমার ইতিহাসে পারভীন সুলতানা দিতি এক অপূরণীয় শূন্যতার নাম হয়েই থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App