×

ঢালিউড

পরীমণিকে হত্যার হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

পরীমণিকে হত্যার হুমকি

ঢালিউডের নায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

ফোনকলে হত্যার হুমকি পেয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির সঙ্গে ব্যবহার করা হয়েছে অকথ্য ভাষা ও গালিগালাজ।

ফেসবুক পেইজে সেই ফোনালাপের ভিডিও প্রকাশ করেছেন পরীমণি নিজেই। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে করা একটি নম্বর ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’ এছাড়া তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করে বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন : শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা তাহিয়া

এ বিষয়ে পরীমণি বলেন, হঠাৎ একটি বিদেশি নম্বর থেকে কল দিয়ে তাকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করা যাবে না বলে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরীমণির অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই

গ্রামের বাড়িতে দাফন হলো ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির

গ্রামের বাড়িতে দাফন হলো ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App