×

দুর্ঘটনা

বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:০৬ পিএম

 বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

ছবি : ফাইল ফটো

রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল-৭ থেকে নিচে পড়ে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওই যুবক আত্মহত্যা করেছেন, নাকি তাকে ফেলে হত্যা করা হয়েছে তা নিশ্চিতে পুলিশ কাজ করছে।

বুধবার (২৭ মে) বিকালের দিকে মার্কেটের ভেতরে শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা বলেন, ওই যুবক ওপর থেকে পরে যাওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার তদন্তসহ যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে বেঁচে গেলো ‘ডোনাল্ড ট্রাম্প’

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে বেঁচে গেলো ‘ডোনাল্ড ট্রাম্প’

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App