×

ঢাকা

নৌ পুলিশের ট্রলারডুবি, প্রাণ গেল কনস্টেবলের

Icon

মো. সাইফুল ইসলাম সায়েম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

নৌ পুলিশের ট্রলারডুবি, প্রাণ গেল কনস্টেবলের

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশের একটি টহল ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে মো. মহসিন সরদার (৪৩) নামে নৌ পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহসিন সরদার খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, ১৪ বছর বয়সী ছেলে সিয়াম ও ১৯ বছর বয়সী মেয়ে নিশিথা আক্তার মুন্নিকে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই রাতে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলে বের হন। টহল চলাকালে তাদের বহনকারী নৌযানটিকে একটি বাল্কহেড ধাক্কা দিলে সেটি উল্টে যায়।

এ সময় টহল দলের অন্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও মহসিন সরদার গুরুতর আহত হয়ে পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘাতক বাল্কহেডটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

রাশেদ প্রধান ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

‘জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে’

‘জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App