×

ঢাকা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:২৩ পিএম

উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুল শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় লোকজন দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। গতকাল সোমবার (৪ মে) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েক দফায় এসব ঘটনা ঘটে।

আহত ফাহিম শেখ (২২) উপজেলার বজ্রযোগিনী এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথার, কানের নিচে ও হাতে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, সদর উপজেলার রামশিং এলাকা থেকে কয়েকজন যুবক দুপুরে বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে স্কুলের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করলে স্থানীয় ফাহিম শেখ তাদের বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ফের বিকেল ৩টায় লোকজন নিয়ে এলাকাটিতে জড়ো হয় রামশিং এলাকার মুন্না ভুঁইয়া, আপন ভুঁইয়া ও শহরের উত্তর ইসলামপুর এলাকার অভি।

এ সময় তারা তর্কবিতর্কের একপর্যায়ে ফাহিম শেখকে সুইচ গিয়ার দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ধাওয়া দিলে মোটরসাইকেল রেখেই পালিয়ে যায় তারা। পরে মোটরসাইকেলগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ‘উত্ত্যক্তের প্রতিবাদ থেকে পরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব হয়। একপর্যায়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে পড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে। থানায় অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App