×

ঢাকা

দাদি–ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ এএম

দাদি–ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ আটক

ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে দাদি, ফুফু ও এক প্রতিবেশীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লাকে (৪০) আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে কোতোয়ালি থানার পুলিশ ও র‍্যাব-১০-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আকাশ গদাধরডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে। গতকাল সোমবার রাত ১০টার দিকে গদাধরডাঙ্গী গ্রামে এই হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে গদাধরডাঙ্গী গ্রামের বাড়ির পাশের একটি কলাবাগান থেকে আটক করা হয়। 

ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, হারুনের ছেলে আকাশ মোল্লা রাতে কোদাল দিয়ে তার দাদি আমেনা ও ফুফু সালেহাকে কোপানো শুরু করেন। তাদের বাঁচাতে এসেছিলেন কাবুল ও রিয়াজুল। তখন আকাশ কোদাল নিয়ে তাদের উপরও হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহত তিনজন হলেন- আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুফু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। এ ঘটনায় প্রতিবেশী রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮) আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক রেজাউল করিম মঙ্গলবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই আকাশকে ধরতে তারা তৎপর ছিলেন। আজ ভোরে যৌথ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত আকাশকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান।

এদিকে তিনজনের মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় বজ্রবৃষ্টি আভাস, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকায় বজ্রবৃষ্টি আভাস, বাড়তে পারে তাপমাত্রা

মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর

মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App