×

ঢাকা

সোহাগিনী বউ হতে ‘বউ মেলায়’ নারীদের ভিড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম

সোহাগিনী বউ হতে ‘বউ মেলায়’ নারীদের ভিড়

ছবি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শত বছরের পুরোনো বটগাছের নিচে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বউ মেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো বটগাছের নিচে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বউ মেলা। আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মেলায় অংশ নিতে ভিড় করছেন বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বী নারীরা।

স্থানীয়দের ভাষ্য, শতাব্দী ধরে সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের এই বটগাছতলায় হিন্দু ধর্মাবলম্বী বউঝিরা জড়ো হন। গৃহবধূদের অংশগ্রহণেই এ মেলার নাম হয়েছে ‘বউ মেলা’।

স্বামীর মঙ্গল, সংসারের বন্ধন অটুট ও স্বামীর সোহাগিনী বউ হতে নারীরা এই পূজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। এদিন ঝুড়ি ভরা বৈশাখী ফল ভোগ হিসেবে উৎসর্গ করা হয় এবং গাছ দেবতার উদ্দেশ্যে কবুতর ওড়ানো হয়।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন গ্রাম থেকে আগত নারীরা দেশীয় মৌসুমি ফল, কবুতর ও দেবীর উদ্দেশ্যে উৎসর্গের সামগ্রী নিয়ে বটগাছের নিচে জড়ো হয়ে পূজা-অর্চনায় অংশ নিচ্ছেন। স্থানীয়ভাবে সিদ্ধেশ্বরী কালীতলা নামে পরিচিত এই স্থানটি ‘বউতলা’ নামেও পরিচিত। পূজা শেষে ভোগের ফল ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। এরপরই শুরু হয় তিন দিনব্যাপী মেলা।

মেলা প্রাঙ্গণে দেখা যায়, নারীরা বটগাছের গোড়ায় মাটি ও দুধ দিচ্ছেন, বিভিন্ন ফল উৎসর্গ করছেন এবং ঢাকের তালে পূজায় মগ্ন রয়েছেন। পাশাপাশি মেলায় বসেছে বাঁশি, কাঠের খেলনা, মৃৎশিল্প, চেয়ার-পিঁড়ি, জলচৌকি ও ঐতিহ্যবাহী খাবারের দোকান। যদিও মেলাটি নারীদের জন্য, তবুও পুরুষদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

সিদ্ধেশ্বরী বটতলায় কালী পূজার আয়োজক নিলোৎপল রায় বলেন, “প্রায় শত বছরের অধিক সময়ধরে সিদ্ধেশ্বরী কালী মায়ের পূজা করা হয়। অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন সার্বজনীন ভাবে এ মেলার আয়োজন করেন। এ পুজায় দেশবাসী ও এলাকার মানুষের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।”

পূজার পুরোহিত পন্ডিত উৎপল ভট্টচার্য বলেন, “সনাতনী বিশুদ্ধ পঞ্জিকা মতে আজকে পহেলা বৈশাখ। সে অনুসারে সনাতন ধর্মালম্বীর বউ জিরা এ মেলা আসেন। পূজা অর্চনার মাধ্যমে পরিবার ও স্বামীর মঙ্গল কামনা করেন। এ বটতলায় মা সিদ্ধেশ্বরী নামে পূজা করা হয়।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App