×

আন্তর্জাতিক

‘ইরান এমন শাস্তি দেবে যাতে ভবিষ্যতে কেউ হামলার সাহস না পায়’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম

‘ইরান এমন শাস্তি দেবে যাতে ভবিষ্যতে কেউ হামলার সাহস না পায়’

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান।  ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি জানিয়েছেন, আগ্রাসী পক্ষ অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান।

শুক্রবার (৩ এপ্রিল) এক বক্তব্যে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেন, ইরানের কৌশল শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ নয়; বরং এমন শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে কেউ হামলার সাহস না করে।

তিনি বলেন, যুদ্ধবিরতির পর আবার হামলার সুযোগ তৈরি হোক—এটি ইরান চায় না। বরং স্থায়ীভাবে হুমকি নির্মূল করাই তাদের লক্ষ্য।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। এসব হামলা ইসরাইল নিয়ন্ত্রিত এলাকা এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

ইরান জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। ইরানের দাবি, এ পথ কার্যত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সীমিত হয়ে পড়েছে।

শেখারচি আরও বলেন, যুক্তরাষ্ট্র এ জলপথ সচল রাখতে মিত্রদের সহায়তা চাইলেও অনেক দেশ সরাসরি অংশ নিতে আগ্রহ দেখায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, সম্ভাব্য স্থল অভিযানের হুমকির জবাবে ইরান যেকোনো কঠোর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

মোটরসাইকেলের পেছনের বাক্সে ৫০ লিটার তেল

মোটরসাইকেলের পেছনের বাক্সে ৫০ লিটার তেল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত ও বিচারের দাবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত ও বিচারের দাবি

শত্রুতার জেরে ২৪ একর তরমুজ ধ্বংস করল সন্ত্রাসীরা

শত্রুতার জেরে ২৪ একর তরমুজ ধ্বংস করল সন্ত্রাসীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App