×

ঢাকা

রাজবাড়ীর ১০ ফিলিং স্টেশনেই ‘তেল নেই’, বিপাকে চালকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম

রাজবাড়ীর ১০ ফিলিং স্টেশনেই ‘তেল নেই’, বিপাকে চালকরা

ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার ১০টি ফিলিং স্টেশনের একটিতেও তেল নেই, এতে যানবাহনের চালক ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।

‘পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণে এই ভোগান্তি হচ্ছে’ বলে গ্রাহকদের কেউ কেউ বলছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, ফিলিং স্টেশনগুলোর চারপাশে রশি বেধে ‘তেল নেই’ লেখা কাগজ টাঙানো হয়েছে। স্টেশনের কর্মীরা অলস সময় পার করছেন; কেউ বসে আছেন, কেউ হাঁটাহাঁটি করছেন।

তেলের অভাবে এক পাম্প থেকে অন্য পাম্পে ছোটাছুটি করছেন গ্রাহকরা, কিন্তু তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

শহ‌রের ‘কাজী ফি‌লিং স্টেশ‌নে’ কথা হয় কু‌ষ্টিয়া থে‌কে আসা লুৎফর রহমা‌নের সঙ্গে। ঈদের ছুটি শেষে এই সরকা‌রি চাক‌রিজীবী বাইকে ঢাকা ফেরার পথে তেল না পেয়ে চরম বিপাকে পড়েন।

লুৎফর ব‌লেন, ‘ছুটি শেষে ঢাকার পথে রওনা দি‌য়ে‌ছি। রাজবাড়ী পর্যন্ত যতগু‌লো তেল পাম্প পে‌য়েছি একটা‌তেও তেল নেই। আমার বাইকে তেল শেষ, আমি এখন কিভা‌বে যা‌বো?’

“পাম্প মালিকদের সিন্ডিকেটের কার‌ণে এই ভোগা‌ন্তি; তা না হ‌লে এক সঙ্গে সব পা‌ম্পে তেল বন্ধ থাকার কথা না। সরকা‌রের নজর‌ দেওয়া প্রয়োজন।”

‘রাজবাড়ী ফি‌লিং’ স্টেশ‌নে মো. হা‌সেম আলীর ব‌লছিলেন, “মঙ্গলবার সকা‌ল থে‌কে অ‌ফিস। রাজবাড়ীর একটা পা‌ম্পেও তেল পা‌চ্ছি না। আ‌মি যা‌বো কি‌শোরগ‌ঞ্জ। ‌কমপ‌ক্ষে‌ বাই‌কে চার লিটার তেল প্রয়োজন। তিনটা পা‌ম্পে ঘুরলাম সব কয়‌টি‌তে তেল নাই আর তেল নাই। আমার কান্না পা‌চ্ছে ভাই।”

‘কাজী ফি‌লিং স্টেশ‌নের’ ক্যা‌শিয়ার আব্দুর রাজ্জাক ব‌লেন, “ডিপো থেকে সরবরাহ না থাকায় এই সংকট তৈরি হয়েছে। আর যেটুকু তেল সরবরাহ দেওয়া হচ্ছে, তা চাহিদার তুলনায় অনেক কম। যে কার‌ণে কোনও গ্রাহক ডি‌পো থে‌কে তেল তুল‌ছে না।”

‘পলাশ ফি‌লিং স্টেশ‌নের’ সহকা‌রী ম‌্যা‌নেজার বিপুল রুদ্র ব‌লেন, “সংক‌টের কারণ হ‌লো ডি‌পো থে‌কে তেল দি‌চ্ছে না। মন্ত্রীরা বল‌তে‌ছেন, তে‌লের সংকট নেই অথচ ডি‌পো থে‌কে তেল দি‌চ্ছে না।”

তিনি বলেন, “সোমবার আমার ৯ হাজার লিটার তেল আসার কথা ছি‌ল, আস‌তে‌ছে ৮ হাজার লিটার।

“আমা‌কে কিন্তু ট্রাক ভাড়া ৯ হাজার লিটা‌রেরই দি‌তে হ‌বে। চা‌হিদা অনুযায়ী তেল না পে‌লে পাম্প মা‌লি‌কেরা কেন গা‌ড়ি ভাড়া বে‌শি দেবে।”


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মব করতে দেবো না, কঠোরভাবে দমন করব’

এলজিআরডি মন্ত্রী ‘মব করতে দেবো না, কঠোরভাবে দমন করব’

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

২৫ লাখ টাকার অনুদানসহ মুক্তিযুদ্ধ গবেষণার নতুন নির্দেশিকা

২৫ লাখ টাকার অনুদানসহ মুক্তিযুদ্ধ গবেষণার নতুন নির্দেশিকা

নিউইয়র্কে গাড়ির সঙ্গে প্লেনের সংঘর্ষ, পাইলটসহ নিহত ২

নিউইয়র্কে গাড়ির সঙ্গে প্লেনের সংঘর্ষ, পাইলটসহ নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App