×

ঢাকা

চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম

চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপীনাথপুর গ্রামে ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিম ও ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের চা খাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে মধ্যরাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর আমার জানা নেই। তবে গ্রামবাসীর অভিযোগ পুলিশকে ফোন দিলেও ঘটনা স্থলে আসেনি তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App