×

ঢাকা

পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আদাবরে আহমেদ নগর বেড়িবাঁধ এলাকায় আগুনে পুড়ছে পরিত্যক্ত প্লাস্টিকের গুদাম। ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানাধীন আহমেদ নগর বেড়িবাঁধ এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিক মালামালের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ দুপুর ২টা ৩৪ মিনিটে আহমেদ নগর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার মাত্র এক মিনিটের মাথায় অর্থাৎ ২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর ২টা ৫২ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা এবং প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিটকে সহায়তার জন্য পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের স্থানটি ফায়ার স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত। পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল হওয়ায় ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকে দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা চারদিক থেকে আগুন ঘিরে ধরে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App