×

ঢাকা

মাদারীপুরে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

মাদারীপুরে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতভর টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে অন্তত দুজন আহত হন। গতকাল শনিবার রাত ৯টা থেকে দিবাগত রাত ২ টা পর্যন্ত সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একদল কিশোর ও তরুণ বয়সী ছেলে দেশীয় অস্ত্র হাতে নিয়েছে। তারা অস্ত্র হাতে তেড়ে যাচ্ছে এবং সঙ্গে বালতির মধ্যে হাতবোমা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে।

দুই পক্ষের সংঘর্ষের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলছে। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সম্প্রতি দেড় মাসে তিনবার এই দুই পক্ষ এ ধরনের সংঘর্ষে জড়িয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত দুজন। আহত ব্যক্তিদের মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই এলাকায় সংঘর্ষের ঘটনা নতুন নয়। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App