×

ঢাকা

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহত ১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহত ১৪

ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসার মেলকাইয়ে বিআরটিসি ও সোহাগ পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আরো ১২ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের বালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাস চালক এবং সড়ক দিয়ে চলাচলরত এক ভ্যানচালক। তাদের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- লালপুর নাটোরের কামরুল ইসলামের স্ত্রী আজমিনা (৪০), সিরাজুল ইসলামের ছেলে জয়নুল (২৩), সালাম ইসলামের ছেলে তুহিন (২০), পাবনার চাটমোহর থানার বাবুন গ্রামের আব্দুল আজিতের ছেলে রাসেল (২২)। পাবনার রামান্দপুরের মৃত আলিমুদ্দিন শেখের ছেলে আব্দুল কাদের (৬৫)। বরগুনার তালতলী বড় পাড়ার রবিউল ইসলাম (৩৭)। কুষ্টিয়া ভেড়ামারার শের আলীর ছেলে সাদেক (৬০)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিআরটিসি ও সোহাগ পরিবহনের দুই বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিআরটিসি বাসের চালক এবং সড়ক দিয়ে চলাচলরত এক ভ্যানচালক নিহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘এ দুর্ঘটনায় অজ্ঞাতনামা দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App