×

ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৮ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটে ফেরি যানবাহন নিয়ে আটকে নোঙর করে আছে এবং দৌলতদিয়া ঘাট প্রান্তে এলাকাজুড়ে যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা। এছাড়াও দৌলতদিয়া ঘাটে ৬টি ফেরি যানবাহন ও যাত্রীদের নিয়ে পদ্মায় আটকে আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ১০টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

তিনি আরো জানান, কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি যানবাহন নিয়ে আটকে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App