×

অপরাধ

অ্যাপ বানিয়ে নাগরিক তথ্য বিক্রি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার করলো সিআইডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:১৬ পিএম

অ্যাপ বানিয়ে নাগরিক তথ্য বিক্রি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার করলো সিআইডি

ছবি: সংগৃহীত

দেশের নাগরিকদের অত্যন্ত সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ ও অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের পার রামরামপুর থানার আব্দুল মান্নানের ছেলে মো. আরমান হোসেন (২২)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ছাত্র। মো. সিয়াম হাওলাদার (২৩) ও মো. আল আমিনকে (২৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ৯ অক্টোবর সিআইডির সাইবার মনিটরিং সেল লক্ষ্য করে যে, ‘Siam Howlader’ নামক একটি ফেসবুক আইডি থেকে নাগরিকদের সংবেদনশীল তথ্য (যেমন : NID ডেটা, SMS তালিকা, বিকাশ/রকেট/নগদ ব্যালেন্স ও মামলা সংক্রান্ত তথ্য) বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। 

এই তথ্যের ভিত্তিতে গত বছরের ১৩ অক্টোবর রাতে লক্ষ্মীপুরের মলনগর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সিয়াম হাওলাদার (২৩)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডিস্ক ও অন্যান্য আলামত জব্দ করা হয়। এ সময় তার স্মার্টফোনে ‘সব এখানে’ (Sob Akhane) নামক একটি অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছেন যে, তিনি ‘সব এখানে’ নামক একটি অ্যাপ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের সংবেদনশীল তথ্য সংগ্রহ ও বিক্রি করে আসছিলেন।

সিয়ামকে গ্রেপ্তারের পর ওই বছরের ১৪ অক্টোবর সিআইডির এসআই মেহেদী হাসান বাদী হয়ে এ সংক্রান্তে পল্টন মডেল থানায় মামলা নং-২৪, তারিখ : ১৪/১০/২০২৫ খ্রি., ধারা- ১৭/২১/২৭ সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ রুজু করেন।

সিয়ামের দেওয়া তথ্য মতে, গত বছরের ২৮ অক্টোবরে খুলনার কয়রা থেকে গ্রেপ্তার করা হয় এই চক্রের অ্যাডমিন মো. আল আমিনকে (২৩)। এ সময় আল আমিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, তিনি শুধু বিপণন দেখতেন। তবে পুরো সিস্টেম ও অ্যাপটি এক দক্ষ প্রোগ্রামার তৈরি করেছেন।

আল আমিনের জবানবন্দি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চলিত বছরের (৫ মে) ডিএমপির মানিকদি এলাকা থেকে মূল পরিকল্পনাকারী ও অ্যাপ ডেভেলপার আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল, ৬টি সিমকার্ড ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আল আমিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। সে প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপিংয়ের কাজে খুবই দক্ষ। এই দক্ষতাকে কাজে লাগিয়ে সে পূর্বে গ্রেপ্তারকৃত আসামি মো. আল আমিনের নির্দেশনা অনুসারে sobakhane.xyz, sobakhane.online, sobakhane.info নামীয় ওয়েবসাইটগুলো তৈরি করে। পরবর্তীতে ‘সব এখানে’ নামক অ্যাপ তৈরি করে এই চক্রের অন্যান্য আসামিদের সহযোগিতায় দেশের নাগরিকদের অত্যন্ত সংবেদনশীল তথ্য যেমন- জাতীয় পরিচয়পত্রের (NID) সম্পূর্ণ ডেটা, এসএমএস তালিকা, বিকাশ/রকেট/নগদ অর্থাৎ এমএফএস অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বিবরণী এবং মামলা সংক্রান্ত তথ্যসহ অন্যান্য বিভিন্ন তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করে।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নাগরিকদের গোপনীয় সংবেদনশীল যে-সকল তথ্য বিক্রি করা হয় সেগুলো জাতীয় গোপনীয় ডাটাবেজ থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়। একটি সংঘবদ্ধ চক্র এসকল গোপনীয় সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ করে। এই চক্রের কয়েকজনের সাথে আসামির হোয়াটসঅ্যাপে যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির পূর্ণ রহস্য উদঘাটন ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার লক্ষ্যে সিআইডির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সিআইডি এই ধরনের অনলাইন প্রতারণা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বদ্ধপরিকর এবং সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণামূলক অনলাইন অফার থেকে সতর্ক থাকার জন্য নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 মুরাদনগরে সড়ক প্রকল্পে অনিয়মের প্রমাণ

মুরাদনগরে সড়ক প্রকল্পে অনিয়মের প্রমাণ

 ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ আখ্যা পাকিস্তানি সেনাপ্রধানের

ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ আখ্যা পাকিস্তানি সেনাপ্রধানের

কাকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

কাকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

হরমুজ প্রণালির কাছে প্রথম চীনা ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালির কাছে প্রথম চীনা ট্যাংকারে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App