×

অপরাধ

বিজিবির অভিযানে ১.৭৫ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

Icon

সাইফুল ইসলাম সুমন, মৌলভীবাজার (জুড়ী প্রতিনিধি)

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম

বিজিবির অভিযানে ১.৭৫ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

৫২ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে সীমান্তবর্তী দোবাগ এলাকা থেকে ১ কোটি ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা-কসমেটিকস জব্দ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়।

অভিযানে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দোবাগ ইউনিয়নের দোবাগ এলাকায়, সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান সুজন বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়।

তিনি আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করছে। সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবি তার অপারেশনাল কর্মকান্ড অব্যাহত রাখছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি এ ধরনের অভিযান সবসময় অব্যাহত রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

মানিকগঞ্জ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে মসজিদে ভাঙচুর, আহত ৫

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে মসজিদে ভাঙচুর, আহত ৫

দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার

প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App