×

অপরাধ

সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম

সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

এক-এগারো সরকারের আরেক কুশীলব হিসেবে পরিচিত ডিজিএফআইয়ের সাবেক প্রধান মো. আফজাল নাছের (৬১) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এর আগে এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা ডিবির হেফাজতে রিমান্ডে রয়েছেন।

আরো পড়ুন : ফের রিমান্ডে মাসুদ উদ্দিন

সূত্র জানায়, মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এক-এগারো সরকারের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের ঘটনায় তিনি অন্যতম ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে। এমনকি যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয়, সেখানে তিনি সশরীরে উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।

আরো জানা যায়, কর্নেল আফজাল নাছেরকে ২০০৯ সালের ৫ নভেম্বর চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ৫ দিন দেশজুড়ে শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর আভাস

টানা ৫ দিন দেশজুড়ে শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর আভাস

পুত্র সহজকে লেখা রাহুলের শেষ চিঠি

পুত্র সহজকে লেখা রাহুলের শেষ চিঠি

বিশ্বজুড়ে হামের ভয়াবহ সংক্রমণ, নেপথ্যে যে কারণ

বিশ্বজুড়ে হামের ভয়াবহ সংক্রমণ, নেপথ্যে যে কারণ

বিচারকের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা

বিচারকের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App