রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকারের তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ সাফায়েত কবির (৪২) ও সবুজ মিয়া (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়
তিনি বলেন, রোববার ভোরে গোপন সংবাদে খিলগাঁও থানার উপ-পরিদর্শক এসআই আবু সায়েম, খিলগাঁও শেখের জায়গা এলাকায় থেমে থাকা একটি প্রাইভেটকারের তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করে।এই ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারকৃত সাফায়েত কবিরের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদক আইনে চারটি মামলা রয়েছে। এ ছাড়া সবুজ মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও চুরি সংক্রান্ত দুটি মামলা রয়েছে। এটা নিয়ে পুলিশ কাজ করছে।’
