×

অপরাধ

মরা গরুর মাংস বিক্রি: সিংগাইরে কসাই আটক

Icon

মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

মরা গরুর মাংস বিক্রি:  সিংগাইরে কসাই আটক

ছবি: কাগজ প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে আবুল হোসেন (৪০) নামের এক কসাইকে আটক করেছে স্থানীয় জনতা। পরে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে চারিগ্রাম বাজারে মরা গরুর মাংস বিক্রির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে ইউনিয়ন পরিষদে নিয়ে কিছু সময় আটকে রাখা হয়।

এলাকাবাসী জানায়, বুধবার (১১ মার্চ) একটি অসুস্থ গরু কিনেছিলেন আবুল হোসেন। রাতে গরুটি মারা গেলে তা জেনেও পরদিন গরুটি জবাই করে বাজারে মাংস বিক্রি শুরু করেন তিনি। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করেন।

চারিগ্রাম বাজারের ডেন্টিস্ট মাসুদ রানা বলেন, “এই কসাইয়ের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ পাওয়া গেছে। তাকে একাধিকবার সতর্ক করা হলেও সে একই কাজ আবারও করেছে। তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

চারিগ্রাম বাজার কমিটির সভাপতি রশিদ তালুকদার জানান, মরা গরুর মাংস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে তাকে চারিগ্রাম বাজারে আর ব্যবসা করতে দেওয়া হবে না।

অন্যদিকে অভিযুক্ত আবুল হোসেন তার এ ঘটনার জন্য এলাকাবাসীর কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে লিখিত মুচলেকা দেন।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App