×

অপরাধ

নাইমুর রহমান দুর্জয়ের ফ্ল্যাট-গাড়ি জব্দ, অবরুদ্ধ ১২ হিসাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম

নাইমুর রহমান দুর্জয়ের ফ্ল্যাট-গাড়ি জব্দ, অবরুদ্ধ ১২ হিসাব

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের লালমাটিয়ায় ২,৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, তিন কাঠা জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুটি বীমা পলিসিসহ ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন নাঈমুর রহমান দুর্জয়ের এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, সংসদ সদস্য থাকাকালে নাঈমুর রহমান দুর্জয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অপরাধমূলক অসদাচারণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড হতে মোট ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন তিনি। 

নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩ টি ব্যাংক একাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের ৯ টি ব্যাংক একাউন্টের মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা জমা দিয়েছেন। এছাড়া ৪৬ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৯৬০ টাকা উত্তোলন করেছেন নাঈমুর রহমান দুর্জয়। 

এর মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ 'দুর্নীতি ও ঘুষ' সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে অপরাধ করেছেন তিনি। বিধায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App