×

অপরাধ

সাবেক মেয়র গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

সাবেক মেয়র গ্রেপ্তার

ঈশ্বরদীর আওয়ামী লীগের সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। ছবি: সংগৃহীত

পাবনা ঈশ্বরদীর আওয়ামী লীগের সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। তিনি বলেন, পাবনা ঈশ্বরদীর আওয়ামী লীগের সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে ফার্মগেট এলাকায় স্থানীয়রা আটক করে রাখেন। পরে আমরা খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে পাবনা ঈশ্বরদী সদর থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আবুল কালামকে নিয়ে যাবে।

আরো পড়ুন: ২৫ ক্যাডার নিয়ে আপত্তিকর মন্তব্য, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

সাবেক মেয়র আবুল কালাম রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় আবুল কালামকে আটক করে লেগুনা স্ট্যান্ডের স্থানীয় যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। তাকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের চেষ্টা করে তারা। পরে বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App