×

অপরাধ

রূপালী ব্যাংকে ডাকাতি: কর্মকর্তা, গ্রাহক ও অর্থ লোপাট নিয়ে যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

রূপালী ব্যাংকে ডাকাতি: কর্মকর্তা, গ্রাহক ও অর্থ লোপাট নিয়ে যা জানা গেলো

ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় জিম্মি করা ৩ ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদেরকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জিম্মি দশা থেকে মুক্ত হয়েছেন ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকরা। তারা ভালো আছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেন ডাকাতরা। জানা গেছে, আত্মসমর্পণের সময় তিনটি দেশীয় অস্ত্র জমা দিয়েছে ডাকাতরা। তাদেরকে গাড়িতে করে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দায়িত্বপ্রাপ্ত র‍্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি। তিনি বলেন, ব্যাংকে ৩ জন ডাকাত হানা দিলেও বাইরে ওদের লোক ছিল বলে আমরা ধারণা করছি। আটক হওয়া তিনজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

আরো পড়ুন: রূপালী ব্যাংক জিম্মি: ৩ ডাকাতের পরিচয় মিললো

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল ঘটনার সময় ব্যাংকে উপস্থিত ছিলেন না।

ডাকাতদের আত্মসমর্পণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ানসহ র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App