×

অপরাধ

আইনজীবী আলিফ হত্যা: জবানবন্দি দিলেন প্রধান আসামি চন্দন দাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ এএম

আইনজীবী আলিফ হত্যা: জবানবন্দি দিলেন প্রধান আসামি চন্দন দাস

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় চন্দন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি চন্দন দাস। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। 

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান। তিনি জানান, গত বুধবার রাতে চন্দনকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে তোলা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ডে মঞ্জুর করেন বিচারক। সোমবার দুপুর ১২টার দিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় চন্দন। 

প্রাথমিকভাবে চন্দন নিজে এবং তার আরেক সহযোগী রিপন মিলে আইনজীবী আলিফকে কোপানোর কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দি দেয়ার পর চন্দনকে আইনানুযায়ী কারাগারে পাঠিয়েছেন আদালত। 

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরো পাঁচটি মামলা হয়। ইতোমধ্যে ৬ মামলায় গ্রেপ্তার হয়েছে ৪০ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ১০ জন গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন : আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App