×

অপরাধ

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক এমপি মেজর (অব.) শাহজাহান ওমর।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি এবং বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমররের গাড়িতে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। পরে রাজাপুরে তার বাস থেকে পুলিশ গ্রেপ্তার করে তাকে।

বৃহস্পতিবার  (২১ নভেম্বর) সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। 

এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সাবেক এমপি শাহজাহান ওমরকে থানা হেফাজতে নেয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

এর আগে বুধবার সন্ধ্যায় শাহজাহান ওমরের গোডাউনঘাট এলাকার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ইটপাটকেলে বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে যায়। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, থানার বাইরে অবস্থান নেয়া বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দেয়া হয়েছে। থানার ভেতরে শাহজাহান ওমর আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

শাহজাহান ওমর অভিযোগ করেন, এ হামলার সঙ্গে রাজাপুর উপজেলা বিএনপির নেতারা জড়িত রয়েছেন।

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বলেন, কারা তার (শাহজাহান ওমর) বাসভবনে ইট নিক্ষেপ করেছে, তা আমার জানা নেই।

আরো পড়ুন : শেখ হাসিনার পক্ষে আদালতে লড়তে চান জেড আই খান পান্না

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App