×

অপরাধ

সাধন চন্দ্র, আনিসুল হক, শাজাহান খানসহ একাধিক নেতা ফের রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১১:৫৩ এএম

সাধন চন্দ্র, আনিসুল হক, শাজাহান খানসহ একাধিক নেতা ফের রিমান্ডে

সিএমএম কোর্ট তাদের ফের রিমান্ডে নেয়ার আদেশ দেন। ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক এমপি হাজী সেলিম ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর সিএমএম কোর্ট তাদের ফের রিমান্ডে নেয়ার আদেশ দেন। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর মোহাম্মদপুর থানায় করা হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে শাহবাগ থানায় করা মামলা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিন ও বাড্ডা থানায় আরেক হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়াও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের ৪ দিনের রিমান্ড, নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৫ দিনের এবং ধানমন্ডি থানার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ৩ দিন ও বংশাল থানার মামলায় তাকে ৪ দিনের রিমান্ড দেন। এবারে মোট ৭ দিন রিমান্ড থাকবেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে তিনি প্রায় দেড় মাসের বেশি সময় ধরে রিমান্ডে ছিলেন।  

আবারো চকবাজার থানার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিম ৫ দিন এবং ধানমন্ডি থানার মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়াও রাজধানীর চকবাজার থানায় করা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে ফের ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

আরো পড়ুন : আরো ৩ মামলায় গ্রেপ্তার দীপু মনি 

 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App