×

অপরাধ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পিএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নাজিফ ফোয়াদ (২৪), মো. সিরাজুল আবেদীন শুভ (২৪), মিজানুর রহমান আরসান (২৪), ইব্রাহিম শেখ (২৭) ও তানিজল হক সিফাত (২৪)।

শনিবার (২৬ অক্টোবর) রাতে শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা খিলগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। 

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরাদিয়া বাজারের মোড়ে অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল মো. আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে আহাদুল গুরুতর আহত হয়। আহত আহাদুলকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়-ভীতি ও নিরাপত্তাহীনতায় ভিকটিমের নিজ এলাকা বরিশালের মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়।  এ ঘটনায় গত ১৭ অক্টোবর ভিকটিম আহাদুল ইসলামের বাবার অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App