×

অপরাধ

সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় শাহবাগ থানায় মামলা, গ্রেপ্তার ২৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০১:১৭ পিএম

সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় শাহবাগ থানায় মামলা, গ্রেপ্তার ২৬

ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় আটক হওয়া ৫৪ জনের মধ্যে ২৬ জনকে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫৪ জনকে আটক করা হয়েছিল। 

পরিচয় নিশ্চিত হওয়ার পর ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার শাহবাগ থানায় এ মামলা হয়। এছাড়া এ ঘটনায় অজ্ঞাতপরিচয়ে ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর ভোরের কাগজকে বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন।

সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এসময় ৫৪ জনকে আটক করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App