×

অপরাধ

জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ পিএম

জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) তার জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালত।

অতিরিক্ত পাবলিক প্রসিকিটর সালেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাধবপুর থানায় দায়ের করা মারামারির একটি মামলায় পুলিশ রিপোর্ট জমা না দেয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাধবপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথের ডাকবাংলায় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামি করে ১৯ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়।

মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসেন বেলালসহ ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App