×

অপরাধ

সাবেক এমপি বদি ও তার স্ত্রীসহ ৭২ জনের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পিএম

সাবেক এমপি বদি ও তার স্ত্রীসহ ৭২ জনের নামে মামলা

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আবদুর রহমান বদি ও তার স্ত্রী শাহীন আক্তার। ছবি: সংগৃহীত

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি ও তার স্ত্রী শাহীন আক্তারসহ ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, গুলিবর্ষণ, বিভিন্ন স্থাপনার ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে সদর ইউনিয়ন যুবদল নেতা মো. রফিক বাদী হয়ে মডেল থানায় এ মামলার এজাহার দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক দুই এমপি আব্দুর রহমান বদি ও তার স্ত্রী শাহিন আক্তারের নেতৃত্বে ও প্ররোচনায় অন্যান্য আসামিরা ওই দিনের আন্দোলনকে প্রতিহত করার জন্য মুক্তিকামী ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে অরাজকতা ও ত্রাস সৃষ্টি করে। এ সময় তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।

আরো পড়ুন: সাবেক এমপি বোমা মানিক কারাগারে

এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল কবির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, সাবরাং, হ্নীলা, বাহারছড়া ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুর হোসেন, রাশেদ মাহমুদ আলী ও আমজাদ হোসেন খোকন, পৌর যুবলীগ নেতা রেজাউল করিম ও মোহাম্মদ আবদুল্লাহ, মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা প্রমুখ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এক যুবদল নেতা বাদী হয়ে সাবেক এমপি আব্দুর রহমান বদি ও তার স্ত্রী শাহিনা আক্তারসহ ৭২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ ছাড়া ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের বিশেষ অভিযান চলবে।

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২০ আগস্ট চট্টগ্রাম থেকে র্যাবের হাতে আটক হন সমালোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদি। এরপর থেকে তার স্ত্রী সাবেক এমপি শাহীন আক্তার আত্মগোপনে চলে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App