×

অপরাধ

সাবেক হুইপ ও এমপি মাহবুব আরা বেগম গিনি রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৩:৫১ পিএম

সাবেক হুইপ ও এমপি মাহবুব আরা বেগম গিনি রিমান্ডে

গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগে তার নামে দুটি মামলা হয়। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রবিউসসানি শিপু নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-২ সদর আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান ভূইয়া ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। পরে তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে নেয়া হয়।

এদিকে, গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগে সাবেক এ এমপি মাহাবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দুটি মামলা হয়। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এ মামলায় সাবেক এমপি গিনিসহ ৯৭ জনকে আসামি করা হয়।

 এছাড়া আরেকটি হলো ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে জেলা বিএনপির দফতর সম্পাদক আবদুল হাই সরকার বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ মামলায় সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিসহ ১১৪ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

আরো পড়ুন : সাবেক এমপি মাহবুব আরা গিনির ১০ দিনের রিমান্ড আবেদন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App